সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ অক্টোবর) সকালে সরাইল ব্যাটালিয়ন বিজিবি-২৫ এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউপির সীমান্তবর্তী মোহনপুর এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সিংহগ্রাম এলাকার রাধাগোবিন্দ সরকারের ছেলে রতন সরকার (৩০) ও মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের আজিজুল হকের ছেলে আরিফুল ইসলাম রাকিব (২২)।
বিজিবি সরাইল (২৫) ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি