মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিন : খালেদা

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিন : খালেদা

Manual1 Ad Code

khaleda-2-md20161002201637সুরমা মেইল ডেস্ক :: মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

Manual6 Ad Code

রবিবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান। বিবৃতিতে খালেদা জিয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকার কঠোর সমালোচনা করেন।

তিনি বলেছেন, গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী জাতি হিসেবে জীবন রক্ষায় আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কারণে যত দূর সম্ভব আশ্রয় দেয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Manual8 Ad Code

বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশ ও মুসলিম বিশ্বের প্রতিও একই আহ্বান জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া বলেন, শরণার্থীদের আশ্রয় ও সাহায্য দেয়ার মধ্যেই কোনো সমাধান নেই। রোহিঙ্গারা যাতে স্থায়ীভাবে দেশে ফিরে পূর্ণ নাগরিক অধিকার নিয়ে নিজ মাতৃভূমিতে বসবাস করতে পারে, সেই নিশ্চয়তা বিধানকল্পে বাংলাদেশসহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।

Manual2 Ad Code

খালেদা জিয়া বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হত্যাযজ্ঞ ও বর্বরতা সব সময়ই নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে স্পর্শ করেছে। ঘনবসতিপূর্ণ এবং লোকসংখ্যার অনুপাতে বাসযোগ্য জমির ক্রমসংকোচনের এ দেশে এখনো অনেক রোহিঙ্গা শরণার্থী আগে থেকেই আশ্রয় নিয়ে আছে। এতে আমাদের সামাজিক অনেক সমস্যাও ভোগ করতে হচ্ছে। তা সত্ত্বেও গণহত্যার বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনকারী জাতি হিসেবে জীবন রক্ষায় আশ্রয়প্রার্থী রোহিঙ্গা শরণার্থীদের মানবিক কারণে যত দূর সম্ভব আশ্রয় দেয়ার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে উল্লেখ করে উৎকণ্ঠা প্রকাশ করে খালেদা জিয়া বলেন, দুঃখের বিষয় হচ্ছে, কোনো সামরিক জান্তা নয়, শা‌ন্তিতে নোবেল বিজয়ী এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বে পরিচালিত মিয়ানমারের প্রশাসনই এ অমানবিক সন্ত্রাসী কার্যকলাপের হোতা; যিনি নিজে দীর্ঘকাল নির্যাতিত হয়েছেন।

খালেদা জিয়া অবিলম্বে এই ‘জেনোসাইড’ বন্ধের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code