সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: ‘মানুষ কাঁদছে আর মোদি হাসছে! মানুষকে বিপদে ফেলার এই চক্রান্তের শেষ দেখে ছাড়ব। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে শেষ পর্যন্ত লড়ে যাব।’
নোট বাতিলের প্রতিবাদে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাতের সময় বুধবার এভাবেই ক্ষোভ প্রকাশ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একইভাবে মোদী বিরোধী বিক্ষোভে সরব হতে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আয়োজনে এক সমাবেশে যোগ দেবেন তিনি।
নোট বাতিলের প্রতিবাদে বুধবার সকালে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল। দেশে আচমকা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়েছে বলেও স্লোগান দেন দলটির সংসদ সদস্যরা।
পরে দুপুরে ওই গান্ধী মূর্তির সামনে জড়ো হয়েই রাষ্ট্রপতি ভবেন যান মমতা। এসময় তার সঙ্গে ছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। সূত্র: পিটিআই, বর্তমান
Design and developed by ওয়েব হোম বিডি