মার্কিন-ভারত জোট বিপর্যয়কর ফলাফল ডেকে আনতে পারে : হুঁশিয়ারি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৭

মার্কিন-ভারত জোট বিপর্যয়কর ফলাফল ডেকে আনতে পারে : হুঁশিয়ারি

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: চীনা রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, বেইজিং’য়ের উত্থান মোকাবেলার চেষ্টায় মার্কিন-ভারত জোট বিপর্যয়র ফলাফল ডেকে আনতে পারে। হোয়াইট হাউজে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম বৈঠক করছেন তখন এ মন্তব্য করল দৈনিকটি।

গ্লোবাল টাইমসে প্রকাশিত নিবন্ধে আরো বলা হয়েছে, চীনের ওপর ভূরাজনৈতিক চাপ প্রয়োগের লক্ষ্যে ভারতের সঙ্গে জোট বাধছে আমেরিকা। এ ছাড়া, মার্কিন কৌশলের অংশ হিসেবে চীনকে ঠেকানোর ভূমিকা যদি ভারত নেয় তাতে নয়াদিল্লির স্বার্থ রক্ষা হবে না। এতে বিপর্যয়কর ফলাফলও ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

Manual7 Ad Code

জোট নিরপেক্ষ নীতি ছেড়ে ভারত যদি আমেরিকার গুটিতে পরিণত হয় তবে কৌশলগত সংকটে পড়বে দেশটি। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় নতুন ভূরাজনৈতিক সংঘাতের সূচনা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে চীনা দৈনিক।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code