মাহফুজ আনামের ১০ মামলার কার্যক্রম স্থগিত

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

মাহফুজ আনামের ১০ মামলার কার্যক্রম স্থগিত

Manual8 Ad Code

download (8)সুরমা মেইল নিউজ : দেশের বিভিন্ন জেলায় মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা ১০ মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এই ১০ মামলাসহ তার বিরুদ্ধে হওয়া মোট ৭২টি মামলা হাইকোর্টে স্থগিত হয়ে গেল। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Manual2 Ad Code

আদালতে মাহফুজ আনামের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী অরবিন্দ রায়।

Manual6 Ad Code

এর আগে হাইকোর্টের একই বেঞ্চ মাহফুজ আনামের বিরুদ্ধে করা ৭২ মামলার কার্যক্রম স্থগিত করেন। গত ৭ জুন ডেইলী স্টার সম্পাদক মাহফুজ আনামকে ১০ মামলায় ৮ সপ্তাহের  জামিন দেন হাইকোর্ট।

এর আগে গত ৩ এপ্রিল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহফুজ আনামকে ৬৬ মামলায় আগাম জামিন দেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’। তার ওই স্বীকারোক্তির পর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন আদালতে  ৮২ টি মামলা হয়।

Manual4 Ad Code

প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী। এর মধ্যে ৬ টি মামলায় তিনি বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code