‘মায়া’ ছবির পোস্টারেই বিতর্কে নির্মাতা

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮

‘মায়া’ ছবির পোস্টারেই বিতর্কে নির্মাতা

Manual2 Ad Code

সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়া দ্য লস্ট মাদার’-এর ফার্স্ট লুকের পোস্টার প্রকাশিত হয়েছে। আর তা নিয়েই বিতর্কের মুখে পড়েছেন নির্মাতা মাসুদ পথিক।

Manual3 Ad Code

নির্যাতিত এক বীরাঙ্গনার হাত বাঁধা নগ্নমূর্তি প্রকাশ করে ইতিবাচক ও নেতিবাচক- দুই ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মুমতাজ সরকার (কলকাতা) ও জ্যোতিকা জ্যোতি। এছাড়া আরও অভিনয় করেছেন প্রাণ রায়, দেবাশীষ কায়সার, হাসান ইমাম, ঝুনা চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

তবে পোস্টারে কার নগ্ন শরীর ব্যবহার করা হয়েছে, তা স্বীকার করেননি নির্মাতা। তিনি বলছেন, ‘আসলে পোস্টারটা একজন নির্যাতিত বীরাঙ্গনার টাইপো ইমেজ, পাকিস্তানি আর্মি টর্চার ক্যাম্পে এরকম বীভৎস নির্যাতন হতো, তারই একটি চিত্র পোস্টারটিতে উঠে এসেছে। এটাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখার অবকাশ নেই। এখানে সত্য আছে, কোনও অশ্লীলতা নেই।’

Manual2 Ad Code

চলতি বছর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় চলচ্চিত্রের শুটিং। ঢাকা ও নরসিংদীর রায়পুরায় টানা ৪০ দিন শুটিং শেষে চলচ্চিত্রটি এখন সম্পাদনারও শেষ পর্যায়ে। জানা গেছে, ‘মায়া’ ছবিটি এবছরই মুক্তি দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code