মা-মেয়েকে নিয়ে ওমরা হজ করলেন নায়িকা পূর্ণিমা

প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

মা-মেয়েকে নিয়ে ওমরা হজ করলেন নায়িকা পূর্ণিমা

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ওমরাহ পালন করেছেন। মা ও মেয়েকে নিয়ে কাবাঘর তওয়াফ করেছেন তিনি। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) রাতে পূর্ণিমা নিজেই তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন মক্কা শরিফের ছবি।

Manual2 Ad Code

 

পূর্ণিমার পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। একটা সাদা রঙের বোরকা পরে আছেন ঢাকাই সিনেমার নায়িকা পূর্ণিমা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবার’।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

গত ৩০ ডিসেম্বর ওমরাহ হজ পালনের উদ্দেশে ঢাকা ছাড়েন পূর্ণিমা। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৮ জানুয়ারি দেশে ফিরবেন নায়িকা।

 

জাকির হোসেন রাজুর পরিচালনায় ১৯৯৭ সালে রিয়াজের বিপরীতে ‘এ জীবন তোমার আমার’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর বাকিটুকু সাফল্যেমাখা এক গল্প।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code