মা হওয়ার আগে: রানি মুখার্জি

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৫

মা হওয়ার আগে: রানি মুখার্জি

Manual7 Ad Code
rani
সুরমা মেইল : মা হওয়ার আগে একে বারে বাঙালি ঢঙে ‘বেবি সাওয়ার’ খেতে চান রানি মুখার্জি। শ্বশুর বাড়ির রীতি মেনে রানির জন্য হবে উত্তর ভারতের ট্র্যাডিশনাল গোদ ভরাইও।

এক সূত্রে জানা যায়, আগামী মাসের মাঝামাঝিই অনুষ্ঠিত হবে রানির ‘সাধ’ অনুষ্ঠান। ওই দিন সিল্ক শাড়িতে বাঙালি সাজবেন আদিত্য চোপরার গৃহিণী। রানির শরীর বেশি ভালো নয়, অনুষ্ঠান তাই বাইরে কোথাও নয়, হবে আদি ও তাঁর বাংলোতেই।

Manual5 Ad Code

বিয়েতেও কিন্তু সাবেকি সাজেই সেজে ছিলেন রানি। বিয়েটা হয়েছিল হিন্দু-বাঙালি কায়দায়, একেবারে শাঁখা-পলা-সিঁদুর সমেত। বিদেশ বিভুঁইয়ে তাঁদের বিয়ে দিতে ভারত থেকে এক পন্ডিতকে নিয়ে যাওয়া হয়েছিল। ঘরোয়া পরিবেশে বেশ চুপিচুপি বিয়েটা সেরেছিলেন বি-টাউনের এই তারকা দম্পতি।

Manual5 Ad Code

এই মুহূর্তে রানির শরীরটা কিছুটা খারাপ। কিছুদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। চিকিৎসকের নির্দেশেই এখন পরম যত্নে থাকতে হচ্ছে।

Manual2 Ad Code

আগামী বছরের জানুয়ারি মাসেই রানি-আদিত্যর সংসারে চলে আসবে নতুন সদস্য।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code