মিসরকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে ট্রাম্প

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

মিসরকে সামরিক সহায়তা অব্যাহত রাখবে ট্রাম্প

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসরকে সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। তিনি দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি’র সাথে টেলিফোনে আলাপ করার পর এ অঙ্গীকার করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র সিন স্পিসার সোমবার বলেন, ট্রাম্প মিসরের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অঙ্গীকার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Manual4 Ad Code

ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক এ অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশকে সহায়তা করেছে।

যুক্তরাষ্ট্র প্রতিবছর মিসরের সামরিক খাতে ১শ ৩০ কোটি ডলার প্রদান করে। তবে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালে ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামা এ সহায়তা সাময়িক বন্ধ করেছিল। তবে ২০১৫ সালে তা আবার পুরোমাত্রায় চালু হয়।

Manual3 Ad Code

স্পিসার বলেন, উভয় নেতা আগামীতে যুক্তরাষ্ট্র সফরের ব্যাপারে আলোচনা করেন এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Manual1 Ad Code

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিসরকে সামরিক সহায়তা অব্যাহত এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিসরের সামরিক বাহিনীকে আরো সক্ষম করার প্রয়োজনীয় সহায়তা দেয়ার অঙ্গীকার করেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code