মিয়ানমারকে সংযত ও পরিপক্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান মোদির

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: রাখাইন প্রদেশে অবিলম্বে সহিংসতা বন্ধ করে মিয়ানমারকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রোববার এই আহ্বান জানানো হয়।

Manual1 Ad Code

বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণের কল্যাণের স্বার্থে আমরা মিয়ানমারকে সংযত ও পরিপক্কতার সঙ্গে রাখাইন পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়,ইতিবাচক কথা হচ্ছে- সংঘর্ষ শেষ হয়েছে এবং দ্রুততার সঙ্গে রাখাইন প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এখনও প্রতিদিন শত শত রোহিঙ্গার বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই বিবৃতিতে। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

Manual1 Ad Code

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে। সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত ৪শ’র বেশি মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code