মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Manual3 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামী নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতিরা সই করার পর সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায়ের যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের বিচারকদের সামনে উপস্থাপন করার পর রায়ের প্রত্যায়িত কপি পাঠানো হবে কারা কর্তৃপক্ষ ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে।

Manual2 Ad Code

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুপুরে বলেন, রায়ের অনুলিপি আজই ট্রাইব্যুনাল হয়ে কারাগারে যাবে এবং মীর কাসেম আলীকে তা পড়ে শোনানো হবে। রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের জন্য তিনি ১৫ দিন সময় পাবেন।

Manual6 Ad Code

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দুই অভিযোগে ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। বাকি আট অভিযোগে তাকে ৭২ বছরের কারাদণ্ড দেয়া হয়। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে মীর কাসেম আপিল করলে গত ৮ মার্চ আপিল বিভাগ এক অভিযোগে এ জামায়াত নেতার মৃত্যুদণ্ড ও আরো ছয় অভিযোগে ৫৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code