মুক্তিপণের টাকাসহ ডিবির ৭ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৭

মুক্তিপণের টাকাসহ ডিবির ৭ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

Manual4 Ad Code

টেকনাফে এক ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ নিয়ে ফেরার পথে ১৭ লাখ টাকাসহ গোয়েন্দা পুলিশের সাতজন সদস্য আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

Manual2 Ad Code

বুধবার ভোরে টেকনাফের মেরিনড্রাইভ সড়কে এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর তল্লাশির সময় পুলিশের এক উপ-পরিদর্শক গাড়ির গ্লাস ভেঙ্গে পালিয়ে যান। সেনা সদস্যরা গাড়িতে তল্লাশি চালিয়ে মুক্তিপণের ১৭ লাখ টাকাসহ তাদেরকে আটক করেন।

Manual5 Ad Code

অপহৃত ব্যবসায়ীর নাম আবদুল গফুর। তিনি কম্বলের ব্যবসা করেন।

মেজর নাজিম আহমেদ গণমাধ্যমমে জানান, আবদুল গফুরকে মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে অপহরণ করে ডিবির একটি দল। এরপর মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে তারা। কিন্তু দর-কষাকষির পর ওই ব্যবসায়ীর পরিবার ১৭ লাখ টাকা দিতে রাজি হয়। টাকা পাওয়ার পর তাঁকে ভোররাতে কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ছেড়ে দেওয়া হয়।

Manual2 Ad Code

এরপর ওই ব্যবসায়ীর পরিবার বিষয়টি সেনাবাহিনীকে জানালে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকার লম্বরী সেনাবাহিনীর তল্লাশিচৌকিতে ডিবির গাড়িটি সংকেত দিয়ে থামানো হয়। এ সময় মনিরুজ্জামান নামের একজন উপপরিদর্শক (এসআই) পালিয়ে যান। সাতজনকে আটক করা হয়। গাড়ি থেকে মুক্তিপণ হিসেবে আদায় করা ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ভোররাতেই তাঁদের সাবরাং সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়।

টেকনাফের অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাজিম ৭ ডিবি পুলিশকে ১৭ লাখ টাকাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code