মুক্তিপণ না দেয়ায় দুই শিশুকে খুন

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৬

মুক্তিপণ না দেয়ায় দুই শিশুকে খুন

Manual6 Ad Code

Shishu

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : কক্সবাজারের রামুতে মুক্তিপণ না দেয়ায় সহোদর দুই শিশুকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা তাদের তিনটি বাড়ি পুড়িয়ে দিয়েছে।

হত্যার শিকার দুই সহোদর হলো- রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বিল এলাকার বাসিন্দা মোহাম্মদ ফোরকানের বড় ছেলে মোহাম্মদ হাসান শাকিল (১০) ও মোহাম্মদ হোছাইন কাজল (৮)। মঙ্গলবার রাত দেড়টার দিকে পুলিশ-জনতার উদ্ধার অভিযান চলাকালে অপহরণকারীরা এ দুই শিশুকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ অপহরণকারী চক্রের সদস্য সন্দেহে চারজনকে আটক করেছে। এ নিয়ে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Manual2 Ad Code

জানা গেছে, নিহত মোহাম্মদ হাসান পলাশ বাইশারী শাহ নুরুদ্দিন মাদ্রাসার তৃতীয় শ্রেণির এবং মোহাম্মদ হোছাইন কাজল বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, রবিবার বিকালে বাড়ির পাশে খেলা করার সময় অপহরণকারী চক্র মোহাম্মদ হাসান শাকিল ও মোহাম্মদ হোছাইন কাজলকে অপহরণ করে। পরে অপহরণকারীরা শিশুদের অভিভাবকদের মোবাইল ফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। অপহরণের পর থেকে দুই দিন পুলিশ ও স্থানীয় জনতা রামুর বড়বিল, থিমছড়ি, বাইশারী, ঈদগড়সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় নিস্ফল অভিযান চালায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code