মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র রিফাদ হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্র রিফাদ হত্যায় তিন আসামির মৃত্যুদণ্ড

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ (১২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজবাড়ীর টিএনটি পাড়ার রঞ্জিত কুমারের ছেলে রঞ্জন ওরফে রক্তিম, সজ্জনকান্দার দুলালের ছেলে রাসেল ও চর নারায়ণপুরের আব্দুল মালেকের ছেলে রনি।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ নভেম্বর দুপুরে স্কুল থেকে ফেরার পথে সজ্জনকান্দা এলাকার প্রবাসী মোক্তার মণ্ডলের ছেলে শিশু রিফাদকে অপহরণ করেন আসামিরা। এরপর ১৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না পেয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর সজ্জনকান্দা এলাকার ভৈরব শীলের সেপটিক ট্যাংকিতে রিফাদের মরদেহ লুকিয়ে রাখেন তারা।

 

এ ঘটনায় পুলিশ ফোন নম্বরের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঐ বছরের ৯ নভেম্বর শিশু রিফাদের মরদেহ উদ্ধার করে।

 

পরে এ ঘটনায় রঞ্জন কুমার সরকারকে প্রধান আসামি করে মোট ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত থেকে আটজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আজ সাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন আদালত।

 

Manual3 Ad Code

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) শেখ সাইফুল হক বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। রায়ে সন্তুষ্ট।

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code