মুসলমানের ওপর হামলা হলে বরদাশত করা হবে না : মেয়র ডি ব্লাজিও

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

মুসলমানের ওপর হামলা হলে বরদাশত করা হবে না : মেয়র ডি ব্লাজিও

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: নিউইয়র্কে মুসলমানদের ওপর কোন ধরনের বিদ্বেষপূর্ণ হামলা হলে তা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও। নিউইয়র্কে কোন মুসলামান বিদ্বেষপূর্ণ হামলার শিকার হলে সাথে সাথেই মেয়র কার্যালয়ে জানানোর জন্য বলেছেন বিল ডি ব্লাজিও।

Manual7 Ad Code

নিউইয়র্কের মেয়র আরও বলেন, নিউইয়র্ক নগরীর প্রত্যেক নাগরিকের অধিকার সমান। তাই সবার অধিকার রক্ষায় নগরীর প্রশাসন সক্রিয়।

Manual6 Ad Code

স্থানীয় সময় গতকাল রোবাবার রাতে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় হিল সাইড ব্যাংকোয়েট হলে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফর মেয়র বিল ডি ব্লাজিও ফান্ডিং ইভন্ট’ অনুষ্ঠানে এসব কথা বলেন নিউইয়র্কের মেয়র।

অনষ্ঠানে বিল ডি ব্লাজিও যোগ করেছেন, বাংলাদেশি, বিশেষ করে মুসলমানদের আস্থার জায়গা বিল ডি ব্লাজিও। বাংলাদেশিরা যখনই কোন বিপদে পড়েছেন, মেয়র হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানান তিনি।

Manual2 Ad Code

অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি ও ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code