সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মেক্সিকোয় ভূমিকম্পের ধ্বংসাবশেষ থেকে পাঁচ নারীসহ আট বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। মেক্সিকোর উচ্চ আদালতের এক বিবৃতিতে একথা বলা হয়।
নিহতদের মধ্যে তাইওয়ানের চারজন নারী, একজন কোরিয়ান, একজন স্প্যানিস, পানামার এক নারী ও একজন আর্জেন্টিনার নাগরিক রয়েছে।
তবে কখন ও কোথা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বিবৃতিতে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত মঙ্গলবার মেক্সিকোয় শক্তিশালী ওই ভূমিকম্পে তিন শতাধিক ব্যক্তি নিহত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ১। খবর : এএফপির।
Design and developed by ওয়েব হোম বিডি