মেক্সিকো ওয়াল’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

মেক্সিকো ওয়াল’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার মাত্র পাঁচদিনের মাথায় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করার নির্দেশ দিয়েছেন। নির্বাচনি প্রচারাভিযানের সময় তিনি যেসব বড় রকমের বিতর্কিত ঘোষণা দিয়েছিলেন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ ছিল তার অন্যতম।

Manual3 Ad Code

এ বিষয়ে ট্রাম্প গতকাল (বুধবার) এক নির্বাহী আদেশে সই করার পর বলেন, আমরা প্রথম থেকেই এই অধিকার নিয়ে কথা বলে আসছি। এর আগে ট্রাম্প এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেয়াল নির্মাণের কাজ শুরু হবে তবে এ বিষয়ে শিগগিরি পরিকল্পনা চূড়ান্ত করা হবে।

Manual6 Ad Code

নির্দেশ অনুসারে আমেরিকা ও মেক্সিকো সীমান্তে প্রায় ৩,২০০ কিলোমিটার জুড়ে দেয়াল নির্মাণ করা হবে। ট্রাম্প বলেছেন, দেয়াল তৈরির ষোলআনা ব্যয় বহন করতে হবে মেক্সিকোকে। মার্কিন প্রেসিডেন্ট এরইমধ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আরেকটি বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code