মেক্সিকো সীমান্তে দেয়াল, মুসলিমদের ওপর বিশেষ নজর

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০১৬

মেক্সিকো সীমান্তে দেয়াল, মুসলিমদের ওপর বিশেষ নজর

Manual8 Ad Code

thumb_3773_522x341_0_0_cropআন্তর্জাতিক ডেস্ক :: নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন এবং মুসলিম দেশগুলোর ওপর বিশেষ নজর রাখবেন। এবার ট্রাম্প প্রশাসন সেদিকেই নজর দিচ্ছে। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়েই মেক্সিকো সীমান্তে দেয়াল তোলা হবে। ট্রাম্পের নতুন প্রশাসন এখনই সেই লক্ষ্যে কাজ করছে। ট্রাম্পের উপদেষ্টা ও কানসাস সেক্রেটারি অব স্টেট ক্রিস কোবেক সে কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন। খবর রয়টার্স।

Manual6 Ad Code

কট্টর অভিবাসন বিরোধী বলে পরিচিত কোবেক আরো বলেন, যুক্তরাষ্ট্রে যেসব অভিবাসী মুসলিম দেশগুলো থেকে এসেছে তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া মুসলিম দেশগুলোর মধ্যে যেসব দেশে জঙ্গি সংগঠন আছে সে সব দেশের লোকজনদের ভিসা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

কোবেক এর আগে বলেছিলেন অভিবাসন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যা করণীয় তা প্রেসিডেন্টের নির্বাহী আদেশেই করা হবে। এর জন্য কংগ্রেসে আবেদন নিবেদন করার কোনো প্রয়োজন নেই।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code