মেয়র কামরানের হৃদযন্ত্রে ৪টি ব্লক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৮

মেয়র কামরানের হৃদযন্ত্রে ৪টি ব্লক

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের হৃদযন্ত্রে ৪টি  ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি অপসারণ করে রিং বসানো হয়েছে।

Manual5 Ad Code

গত কয়েকদিন ধরেই বুকে ব্যথাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অসুস্ততাজনীত কারণে সোমবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার এনজিও গ্রাম করা হয়। এ সময় তার হৃদযন্ত্রে ৪টি ব্লক ধরা পড়ে।

তৎক্ষনাৎ ডাক্তাররা তা অপসারণের জন্য চিকিৎসা শুরু করেন। ইতোমধ্যে ৩টি ব্লক অপসারণ করা হয়েছে।৩টি রিংও বসানো হয়েছে।

Manual2 Ad Code

তিনি এখনও চিকিৎসাধীন অবস্থায় হার্ট ফাউন্ডেশনে আছেন। আরও কয়েকদিন তাকে সেখানে থাকতে হতে পারে।তবে তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো।

তার সাথে আছেন তার স্ত্রী আসমা কামরান এবং পুত্র ডাক্তার আরমান আহমদ শিপলু। কামরান ও তার পরিবারের সদস্যরা দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code