মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১৫ কিমি হাঁটলেন বাবা!

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১৫ কিমি হাঁটলেন বাবা!

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উড়িশার দানা মাঝির ঘটনায় উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। এবার সেরকম আরেকটি মর্মান্তিক ঘটনাই ঘটল।

যেখানে পাঁচ বছরের মেয়ের মৃতদেহ কাঁধে ১৫ কিলোমিটার রাস্তা হাঁটতে হল গাতি ধীবর নামে এক ব্যক্তিকে। জ্বর হওয়ায় মেয়ে সুমি ধীবরকে আঙ্গুল জেলার পাল্লাহারা কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছিলেন গাতি।

Manual4 Ad Code

কিন্তু ভর্তির পরদিনেই মারা যায় সুমি। এরপরেই হাসপাতালের পক্ষ থেকে মৃতদেহের কোন দায়িত্ব নিতে অস্বীকার করা হয়।

শ্মশানে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়নি কোন শববাহী যান। দেশটির মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বিনামূল্যে শববাহী যানের পরিষেবা চালু করলেও সেকথা জানতেন না ওই ব্যক্তি।

Manual6 Ad Code

তাই নিরুপায় হয়ে মেয়ের মৃতদেহ নিয়ে হাঁটতে শুরু করেন বাবা। ঘটনাটি সামনে আসার পরেই ফের একবার প্রশ্নের মুখে উড়িশা সরকার।

এভাবে মেয়ের মৃতদেহ নিয়ে বাবার হাঁটার ভিডিওটি সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল হয়ে গেছে।

Manual1 Ad Code

অনেকেই সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সমালোচনায় মুখর। ঘটনার কথা জানতে পেরে ওই স্বাস্থ্য কেন্দ্রের এক নিরাপত্তারক্ষী এবং জুনিয়র ম্যানেজারকে বরখাস্ত করেছেন দেশটির জেলা শাসক অনিল কুমার।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code