মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
‘দুর্যোগে আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে।

 

Manual1 Ad Code

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।

 

র‌্যালিতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিভিন্ন এনজিও সংস্থাসহ বিভিন্ন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

 

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশু বিষায়ক কমর্কতা জসিম উদ্দিন মাসুদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

 

Manual2 Ad Code

বক্তব্যে রাখেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের সহকারী পরিচালক মহসিন,অতিরিক্ত পুলিশ সুপার নাসের মোহাম্মদ রিকাববদার।

 

Manual5 Ad Code

পরে জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাঙ্গণে স্কাউট ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দল বিভিন্ন দুর্য়োগ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করে।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code