মৌলভীবাজারে চার গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০১৬

মৌলভীবাজারে চার গৃহকর্মীর আত্মহত্যার চেষ্টা

Manual1 Ad Code

aas_45647

সুরমা মেইল নিউজ : হাবিবুর রহমান বিআরটিএ’র সহকারী পরিচালক। পোস্টিং টাঙ্গাইলে। তবে স্ত্রী ও দুই শিশু সন্তান থাকেন মৌলভীবাজার শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাটে। বাসায় স্ত্রী ও সন্তানদের সহযোগিতার জন্য ‘কাজের লোক’ হিসেবে রয়েছে সাতজন। এদের মধ্যে ছয়জন মেয়ে ও একজন ছেলে। এদের প্রত্যেকেই বয়সে কিশোরী।

এই সাতজনের মধ্যে থেকে দু’জনকে নিয়ে বৃহস্পতিবার স্ত্রীসহ হাবিবুর রহমান পেশাগত কাজে ঢাকায় যান। বাকি পাঁচজনকে বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে ফ্ল্যাটেই রেখে যান। এদের মধ্যে চার কিশোরী শুক্রবার সকালে বিষাক্ত দ্রব্য খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

পার্শ্ববর্তী ফ্ল্যাটের বাসিন্দাদের সহযোগিতায় দরজা ভেঙ্গে মৌলভীবাজার থানা পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করে। কিশোরীদের অসুস্থ অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

এদের মধ্যে আমিনা বেগম (১৪), রুবিনা আক্তার (১৬) ও মলি রায় ১৫) নামে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন মৌলভীবাজার সদর থানার ওসি অকিল উদ্দিন। তাদের সকলেরই বাড়ি মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায়। অন্য একজনের নাম জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় মৌলভীবাজার শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। বিএআরটিএ কমকর্তার এই ফ্ল্যাট নিয়েও দেখা দিয়েছে রহস্য। মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড এলাকার বিলাসবহুল আবাসন শাহ মোস্তফা গার্ডেন সিটির ৮ম তলার ‘সি’ ফ্ল্যাটে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে থাকেন হাবিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে- হাবিবুর রহমান আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর মৌলভীবাজার অফিসে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এরপর বদলি হয়ে যান হবিগঞ্জ। সেখান থেকে পদোন্নোতি পেয়ে টাঙ্গাইল যান তিনি। মৌলভীবাজার চাকরিকালীন অবস্থায় এই ফ্ল্যাট ভাড়া নেন হাবিবুর। এই ফ্ল্যাটেই থাকেন তাঁর স্ত্রী। ফ্ল্যাটে স্ত্রী ও সন্তানদের সাথে থাকতো ছয় কিশোরীসহ এক কিশোর। চাকরির কারণে টাঙ্গাইল থাকলেও সরকারি ছুটির দিনে মৌলভীবাজার এসে নিজেদের ফ্ল্যাটেই থাকতেন হাবিবুর।

Manual8 Ad Code

এই এপার্টমেন্টের দু’জন বাসিন্দা জানান, এই ছেলেমেয়েদের প্রায়ই ফ্ল্যাটে তালাবদ্ধ করে রেখে ঢাকা, টাঙ্গাইল চলে যেতেন হাবিবুর রহমানের স্ত্রী।

সন্দেহজনক আচরণের কারণে সম্প্রতি শাহ মোস্তফা গার্ডেন সিটির পক্ষ থেকে হাবিবুর রহমানকে নোটিশ দেওয়া হয় বলে এপার্টমেন্টটির ব্যবস্থাপক বাবলা ভট্টাচার্যের বরাত দিয়ে জানান এক প্রতিবেশী।

Manual5 Ad Code

শুক্রবার সকালে এই ফ্ল্যাট থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন। এসময় পুলিশ ও এপার্টমেন্ট কর্তৃপক্ষের সহেযাগিতায় ফ্ল্যাটের দরজা ভেঙ্গে প্রতিবেশীরা দেখতে পান কিশোরীরা মেঝেতে পড়ে গড়াগড়ি করছে। তাদের মুখ দিয়ে লালা বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

মৌলভীবাজার সদর থানার ওসি অকিল উদ্দিন বলেন- উদ্ধারকৃত কিশোরীদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৪ বছর। তারা হারপিক জাতীয় কিছু খেয়ে থাকতে পারে। এই কিশোরীরা বাসার মালিকের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। নিজেদের মধ্যে ঝগড়া করে বিষাক্ত দ্রব্য খাওয়ার কথা জানিয়েছে তারা।

বিআরটিএ কর্মকর্তা ও অসুস্থ কিশোরীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে এদের আত্মহত্যার চেষ্টার কারণ জানা যাবে। অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code