মৌলভীবাজারে ছাত্রলীগের ২ কর্মী খুন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৭

মৌলভীবাজারে ছাত্রলীগের ২ কর্মী খুন

Manual8 Ad Code

মৌলভীবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- শহরের পুরাতন হাসপাতাল রোডের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে শাহবাব রহমান (২২) ও সদর উপজেলার দুর্লভপুর গ্রামের মো. বিলাল হোসেনের ছেলে মাহি আহমদ সুয়েব (১৮)।

Manual1 Ad Code

এদের মধ্যে শাহবাব মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর মাহি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। তারা উভয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে শাহবাব ও মাহিকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলে শাহবাব ও মাহি নিহত হয়েছেন।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code