মৌলভীবাজারে জেলা প্রশাসকের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলর জেরিনের সাক্ষাৎ

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

মৌলভীবাজারে জেলা প্রশাসকের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলর জেরিনের সাক্ষাৎ

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীমঙ্গলের কৃতী সন্তান ব্রিটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন। এ সময় তার সঙ্গে ছিলেন পিতা শহিদুল ইসলাম চৌধুরী লিটন ও দুই বোন।

 

Manual2 Ad Code

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান তাদেরকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনায় অংশ নেন জেলার প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসক জেলার উন্নয়ন ও বিভিন্ন কর্মকাণ্ডে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Manual7 Ad Code

বিশেষ করে প্রবাসে ছড়িয়ে থাকা মৌলভীবাজার জেলার নাগরিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, আমি আসার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে মৌলভীবাজার জেলার প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি অভিভূত।

 

Manual8 Ad Code

ব্রিটিশ কাউন্সিলর শাহানিয়া চৌধুরী জেরিন জেলা প্রশাসকের এমন অনুভূতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি নিজে ব্রিটিশ নাগরিক হলেও মন পড়ে থাকে নিজ এলাকায়। আমি সবসময় ভাবি আমার এলাকার মানুষ কিভাবে আরও ভালো থাকবে, বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রজন্মরা দেশ-বিদেশে আরও সুনামের সঙ্গে ভূমিকা রাখতে পারে। আমি এই বিষয়গুলো নিয়ে সবসময় চিন্তা করি, কাজ করার আগ্রহ প্রকাশ এবং সচেষ্ট থাকি। তিনি জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে বলেন, মৌলভীবাজার জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাবেন। বিশেষ করে ওনার নির্বাচনী এলাকায় প্রবাসীদের সাথে জেলা প্রশাসক মহোদয়ের প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে আলোচনা করে উদ্যোগী হবেন।

 

জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের সময় জেরিনের সঙ্গে ছিলেন তার গর্বিত বাবা এইড বাংলাদেশ কমিউনিটি ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক, লেবার পার্টির ফান্ড রাইজিং কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী লিটন, ছোট বোন হিথরো বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা লাবিবা চৌধুরী জেবিন, দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত তাসনিম চৌধুরী নাদিয়া।

 

Manual6 Ad Code

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কৃতী সন্তান শাহানিয়া চৌধুরী জেরিন। তিনি যুক্তরাজ্যের হ্যারো এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে সর্ব কনিষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন। তিনি শ্রীমঙ্গলের একমাত্র নারী যিনি অসামান্য অবদান রেখে শ্রীমঙ্গলবাসীকে গর্বিত করেছেন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code