সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৩
ফাইল ছবি
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে সড়কে গাছ পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই আরোহী।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তরুণ রনি (২৫) রাজনগর উপজেরার বালিগাঁও গ্রামের বাসিন্দা।
গাছ পড়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রনিসহ তিনজন মোটরসাইকেলে করে রাজনগর আসছিলেন। কালবৈশাখী ঝড়ে হঠাৎ একটি গাছ তাদের মোটরসাইকেলের ওপর ভেঙে পড়ে। তখন ঘটনাস্থলে রনি মারা যান। সঙ্গে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি