মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী হত্যা : আটক ১

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী হত্যা : আটক ১

Manual2 Ad Code

মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় রুবেল মিয়া (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ।

Manual5 Ad Code

শুক্রবার (০৮ ডিসেম্বর) ভোর রাতে শহরের বেরীরচর এলাকা থেকে তাকে আটক করা হয়।

Manual6 Ad Code

তবে তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি জানাতে সময় নিয়েছে। রুবেল মিয়া শহরের বেরীরচর এলাকার ফখরুল ইসলামের ছেলে। এর আগে  বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের সামনে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শাহবাব রহমান (২৩) ও নাহিদ আলম মাহি (১৮) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

একজন আটকের সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. শাহ জালাল।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code