মৌলভীবাজারে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪

মৌলভীবাজারে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

Manual2 Ad Code

নিহতদের ফাইল ছবি, সংগৃহীত।

Manual7 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগরে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী আহত হন।

 

Manual2 Ad Code

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মশরিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

নিতহরা হলেন- উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের লেবু মিয়ার ছেলে সাকিন আহমদ (২০) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাফি আহমদ (২৫) ।

Manual6 Ad Code

 

জানা গেছে, তিন মোটরসাইকেল আরোহী রাজনগরের উত্তরভাগ থেকে আসার পথে মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় জনতা আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন এবং একজনকে সিলেটে রেফার্ড করেন।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code