মৌলভীবাজারে বিএনপি নেতার বাসায় ডাকাতি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৬

মৌলভীবাজারে বিএনপি নেতার বাসায় ডাকাতি

Manual3 Ad Code

Dakati

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউসুফ আলীর বাসায় হানা দিয়ে প্রায় ২৮ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতরা বাসার দারোয়ান জুয়েল আহমদকে (৩০) কুপিয়ে আহত করেছে।  সোমবার ভোর ৫টার দিকে শহরের বনবিথী এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

বিএনপি নেতা মো. ইউসুফ আলী বলেন, ভোরে দেশি অস্ত্রসহ ১০/১৫ জন মুখোশধারী দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় বাধা দিলে দারোয়ান জুয়েলকে কুপিয়ে জখম করে তারা। এরপর ডাকাতরা আলমারি ভেঙে নগদ সাড়ে চার লাখ টাকা, ৪৫ ভরি সোনার গহনা, একটি মোটরসাইকেল ও বাইসাইকেলসহ প্রায় ২৮ লাখ টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়।

Manual2 Ad Code

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির দারোয়ান জুয়েল আহমদকে আটক করা হয়েছে পুলিশ। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code