মৌলভীবাজারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কুলাউড়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুর ১টায় উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

আহতরা হলেন- গণকিয়া গ্রামের ঈদন আলীর ছেলে কামরুল ইসলাম ও শিকড়িয়া গ্রামের জব্বার আলীর ছেলে চান্দ আলী। ঘটনায় সময় তারা সীমান্তে মহিষ চরাচ্ছিলেন। গুলিতে আহত হওয়ার পর থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

Manual1 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের সীমান্তবর্তী এক হাজার ৮৪৬ নম্বর সীমানা পিলারের কাছে টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন কামরুল ও চান্দ। তাদের উদ্ধার করে প্রথমে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

 

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকির হোসেন জানান, গুলিবিদ্ধ কামরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাম হাতে চারটি গুলির ক্ষত রয়েছে।

 

এদিকে আলীনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার হরি জীবন এ ঘটনা সর্ম্পকে কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, সরকারি কাজে অন্যত্র থাকায় সীমান্তে কী ঘটেছে তা তিনি জানেন না।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমবিএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code