মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় বৃদ্ধ মইন উদ্দিন (৭০) ও তার স্ত্রী এসনো বিবি (৫৫)। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মইন উদ্দিন সুপারি গাছ কাটতে গেলে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে গেলে স্বামী-স্ত্রী দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাদের দুজনকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

 

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনের বিধি বিধান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code