মৌলভীবাজারে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

মৌলভীবাজারে মোটরসাইকেল-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ২

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের আকবরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহতরা হলেন- জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে তাজউদ্দিন ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া।

Manual6 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের আকবরপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

 

Manual8 Ad Code

সড়ক দুর্ঘটনা দুই যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি জানান, খবর পেয়ে মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code