মৌলভীবাজারে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

মৌলভীবাজারে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষে নিহত ২

Manual8 Ad Code

ফাইল ছবি


মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আদপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

নিহত দুই যুবক মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর গ্রামের রঞ্জ চন্দের ছেলে অনুপ চন্দ (৩৩) ও তার চাচাত ভাই মঞ্জু চন্দের ছেলে অনিক চন্দ (২৫)।

 

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের মির্জাপুর গ্রাম থেকে মৌলভীবাজার শহরে আসার পথে আদপাশা গ্রামের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই যুবক অনুপ চন্দ্র ও অনিক চন্দ্র মারা যান।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code