মৌলভীবাজারে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

মৌলভীবাজারে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলা শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে শুক্লা সেন (২৪) নামে এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালে চাকরি করতেন।

 

Manual6 Ad Code

বুধবার (১৩ মে) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা ওই যুবতীকে তাঁর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মৌলভীবাজার মডেল থানা-পুলিশের একটি দল ঘটনা থেকে শুক্লা সেনের মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের অঞ্জন সেনের মেয়ে শুক্লা সেন চাকরির সুবাদে শহরের মুসলিম কোয়ার্টার এলাকার একটি বাসায় একাই বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে কক্ষের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজনের সন্দেহ হয়। ডাকাডাকি করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। পরে ভেতরে ঝুলন্ত অবস্থায় যুবতীর মরদেহ দেখতে পেয়ে তাঁরা পুলিশকে জানান।

 

বৃহস্পতিবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code