মৌলভীবাজারে রেস্টুরেন্ট কর্মচারীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

মৌলভীবাজারে রেস্টুরেন্ট কর্মচারীকে পিটিয়ে হত্যা

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে তানিম (১৩) নামের এক কর্মচারীকে অপর কর্মচারী ও পান দোকানদার মিলে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ জুন) রাত ৮টার দিকে শহরের কুসুমবাগ এলাকার খানদানী রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

 

নিহত তানিম শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনয়নের রায়পরান গ্রামের মুহিত মিয়ার ছেলে। তানিম প্রায় ৩ মাস যাবৎ ওই রেস্টুরেন্টে কাজ করছে।

 

ঘটনার পর তরিগরি করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রেস্টুরেন্টের পাশের কক্ষে ফেলে রাখে তার সহকর্মীরা। এ ঘটনায় পুলিশ জলাল নামের একজনকে আটক করেছে।

 

Manual8 Ad Code

নিহতের নিকট আত্মীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৮টায় নিহত কিশোর তানিম এবং রেষ্টুরেন্ট কর্মচারী হবিগঞ্জ জেলা সদরের জলাল মিয়ার (৫৫) এর মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে জালাল তানিমকে ঝাড়ু ও লাঠি দিয়ে আঘাত করে। এ সময় তানিম জখম হয়ে মাটিতে পড়ে থাকে। তার মাথায়, কান ও গলায় জখম রয়েছে।

 

রোববার (২৫ জুন) রাত ৮টায় নিহতের মামাতো ভাই জমসেদ মিয়া বলেন, আহত অবস্থায় তানিম আমাকে বলেছে, রেস্টুরেন্টের কর্মচারী জলাল ও পাশের পান দোকানদার বদরুল ও আজিজুল মিলে আমায় প্রচন্ড মারধর করেছে।

 

Manual1 Ad Code

তিনি বলেন, খবর পেয়ে তানিমের বাবা, রেস্টুরেন্টের ম্যানেজার সবুজ ও আমি মিলে তাকে ঘটনাস্থল থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাই। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ২টায় তানিম মারা যায়। তানিমের মৃত্যুর সংবাদ রোববার ছড়িয়ে পড়লে রেস্টেুরেন্টের অন্যান্য কর্মচারীরা পালিয়ে যায়।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান, ওই ঘটনায় জলাল নামের একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code