মৌলভীবাজারে রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

মৌলভীবাজারে রোগী দেখার সময় চিকিৎসকের মৃত্যু

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার সদরের কাশিনাথ রোড এলাকায় নিজ বাসায় রোগী দেখছিলেন সাবেক সিভিল সার্জন ডা. শফিক উদ্দিন আহমদ। এসময় তিনি হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর এমন অপ্রত্যাশিত মৃত্যুতে মৌলভীবাজারে শোকের ছায়া নেমে এসেছে।

 

ডা. শফিক উদ্দিন আহমদ বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টা ৫ মিনিটের দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।

Manual8 Ad Code

 

ডা. শফিক উদ্দিন আহমদের শ্যালক সাজ্জাদুর রহমান চৌধুরী বলেন- সম্পর্কে তিনি আমার দুলাভাই হন। আমরা তাঁকে বড় দুলাভাই ডাকতাম। খুব হাসিখুশি ও রোগী বান্ধব চিকিৎস ছিলেন। বাসায় নিয়মিত রোগী দেখতেন। গরীব রোগীদের বিনামুল্যে চিকিৎসা দিতেন। গতকাল বুধবার বাসায় রোগী দেখছিলেন। দুপুর ২টা ৫ মিনিটের দিকে তিনি রোগী দেখা অবস্থায় আকস্মিক মৃত্যুর কোলে পড়েন। ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাঁর এই মৃত্যুতে পুরো পরিবার, আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী গভীরভাবে শোকাহত।

 

Manual4 Ad Code

ডা. শফিক উদ্দিন আহমদ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ছিলেন।

 

Manual3 Ad Code

এছাড়া সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ-পরিচালক ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code