মৌলভীবাজারে স্রোতের পানিতে যুবক নিখোঁজ

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৪

মৌলভীবাজারে স্রোতের পানিতে যুবক নিখোঁজ

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
রাজনগরে বানের পানিতে মাছ ধরতে গিয়ে সাদিক হোসেন হৃদয় (১৯) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। ঘটনার ১২ ঘণ্টা পার হলেও এখনো যুবককে উদ্ধার করা যায়নি।

 

Manual3 Ad Code

নিখোঁজ হৃদয় জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজনগর ফায়ার স্টেশনের এক কর্মকর্তা জানান, সিলেট থেকে ডুবুরি দল এসে চেষ্টা করেও যুবককে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানের পানিতে প্রচুর মাছ ধরা পড়ছে এমন খবরে রাজনগর উপজেলার শৌখিন মাছ শিকারি সোনাহর মিয়া তার ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন‍্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকান নামকস্থানে মাছ ধরতে যান। পরে ওই স্থানে মাছ ধরা শুরু করে মধ‍্যরাত পর্যন্ত অবস্থান করেন। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে হৃদয় চিটকা জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তার বাবা তাকে উদ্ধারের জন‍্য চেষ্টা করেন কিন্তু পানিতে স্রোত বেশি থাকায় পারেননি।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

রাজনগর ফায়ার স্টেশন ইনচার্জ আলী হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, এখানে পানির প্রবল স্রোত রয়েছে। আমাদের ডুবুরি দল অনেক চেষ্টা করেছে। কিন্তু ওই স্থানে তাকে জীবিত বা মৃত কোনো অবস্থায় পাওয়া যায়নি।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code