সিলেট ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬
সুরমা মেইল নিউজ : মৌলভীবাজার সদর উপজেলার খালিশপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (৬০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক আব্দুল কালাম (৩৩)।
রবিবার রাতে শহরের রাজা মিয়া সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মৌলভীবাজার মডেল থানার এসআই লাইলাতুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালিশপুর এলাকার রাজা মিয়া সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধান লোড করা হচ্ছিল। এ সময় একটি অটোরিকশা এসে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা যাত্রী ফয়জুর রহমানের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি