মৌলভীবাজারে হচ্ছে মেডিকেল কলেজ : বিনিময়ে ভোট চাইলেন স্বাস্থমন্ত্রী

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৮

মৌলভীবাজারে হচ্ছে মেডিকেল কলেজ : বিনিময়ে ভোট চাইলেন স্বাস্থমন্ত্রী

Manual1 Ad Code

মৌলভীবাজারবাসীকে মেডিকেল কলেজ করে দেয়া হবে। কিন্তু তার বিনিময়ে আগামী দিন নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

Manual7 Ad Code

শনিবার (১০ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক করেছিলেন কিন্তু শেখ হাসিনা করেছেন বলে খালেদা জিয়া ২০০১ সালে ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে আবার তা চালু করেছি। আরও নতুন ৩ হাজার কমিউনিটি ক্লিনিক করার প্রস্তাব রয়েছে আমাদের কাছে। তাও ক্রমান্বয়ে স্থাপিত হবে।

Manual2 Ad Code

নাসিম বলেন, নির্বাচনের আর মাত্র ৯ মাস বাকি আছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। মনে রাখতে হবে, উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের বারবার দরকার।

Manual5 Ad Code

দেশের জনগণ শান্তি চায়, তারা চায় উন্নয়ন। জনগনের চাওয়া অনুযায়ী শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিন নৌকায় ভোট দিতে হবে।

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুর রহমাব, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

এর আগে দুপুরে ৫০ শয্যা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম আহমদ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code