মৌলভীবাজারে ১৯৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

মৌলভীবাজারে ১৯৫ জন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

শনিবার (১৬ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

 

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন। পবিত্র গীতা থেকে পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বলরাম নাথ।

 

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পৌরসভা মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা ইউনিট কমান্ড মো. জামাল উদ্দিন।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গিয়াস,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব, বীরমুক্তিযোদ্ধা জামাল উদ্দিন।

Manual7 Ad Code

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা আলী ইমামসহ শহীদ পরিবারের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা শেষে ১৯৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code