মৌলভীবাজারে ২ দিনের পরিবহন ধর্মঘট

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

মৌলভীবাজারে ২ দিনের পরিবহন ধর্মঘট

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলায় দুই দিনের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

Manual3 Ad Code

 

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এই ঘোষণা দেন মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সকল পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে সিএনজি অটোরিক্সা রেজিস্ট্রেশন বন্ধ এবং সিএনজি গাড়ীর সামনে গ্রিল লাগানো, ব্যাটারিচালিত টমটম চলাচল ও ট্রাক, লরী পিক‌আপ ক্যাভার্ড ভ্যান গাড়ীতে চাঁদাবাজি ও পুলিশি হয়রানী বন্ধ এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাক স্টেন্ড নির্মাণের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে।

 

তিনি বলেন, আগামী ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। তাই মৌলভীবাজার জেলার সকল সড়কে বাস মিনিবাস ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকার ঘোষণা করা হলো।

 

Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code