মৌলভীবাজারে ৩ প্রার্থীর ভোট বর্জন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

মৌলভীবাজারে ৩ প্রার্থীর ভোট বর্জন

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
ভোট কারচুপি, জালিয়াতি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া ও পেশি শক্তির প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মৌলভীবাজারের দুটি আসনের তিন সংসদ সদস্য পদপ্রার্থী। রোববার (০৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার তারা ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

 

Manual3 Ad Code

মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ভোট বর্জন করে জানান, রাজনগরের দক্ষিণ ঘরগাঁও কেন্দ্রে এক ব্যক্তি একাধিকবার সিল মারছেন এমন দৃশ্য দেখে আমি প্রতিবাদ করলে পেছন দিক থেকে একজন এসে আমাকে ধরে বের করে দেয়।

 

Manual2 Ad Code

তিনি অভিযোগ করে বলেন, এই দুই উপজেলার প্রতিটি কেন্দ্রে একইভাবে জালিয়াতি ও অনিয়ম করে ভোট কাস্ট করা হয়। একই অভিযোগে ভোট বর্জন করেন ওই সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমান।

 

Manual4 Ad Code

এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন ভোট কারচুপি, জালিয়াতি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেঅয়া, পেশি শক্তির প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।

 

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

(সুরমামেইল/এমবিএন)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code