সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদসহ এই জেলার ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মৌলভীবাজারের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম যাচাই-বাছাই শেষে সোমবার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য এই জেলার ৪টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি সহ বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে একজন, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ৫ জন এবং মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
৪টি আসনে ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এসব মনোনয়নপত্র বাতিলের কারণ পরে জানানো হবে বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড উর্মি বিনতে সালাম।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি