মৌলভীবাজার পৌরসভায় হামলাকারী ২০ জন চিহ্নিত

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭

মৌলভীবাজার পৌরসভায় হামলাকারী ২০ জন চিহ্নিত

Manual6 Ad Code

গত ২৮ অক্টোবর মৌলভীবাজার জেলা আ’লীগের সম্মেলনের কিছু সময় পর হঠাৎ মৌলভীবাজার পৌরসভায় হামালা চালায় একদল দুর্বৃত্ত। হামলায় পৌরসভা ভবনের কয়েকটি রুমের গ্লাস ভাঙচুর করা হয়। পৌরসভা ভবনের সামনে রাখা রাজনগর উপজেলা যুবলীগ নেতা ময়নুল ইসলামের মোটরসাইকেল ও শহরের চৌমুহনা এলাকায় একটি ট্রাকে হামলা চালানো হয়। এদিকে পৌরসভায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে হামলাকারীদের ছবি।

ভিডিও ফোটেজে দেখা যায় প্রায় ১৫-২০ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পৌরসভায় হামলা চালায়। সিসি টিভির হামলার ফোটেজ সিডি করে পৌর কর্তৃপক্ষ মৌলভীবাজার মডেল থানায় হস্তান্ত করেছে। ফোটেজ দেখে ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয়ভাবে শনাক্ত করেছে পুলিশ। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়াতে অপরাধীরা গাঢাকা দিয়েছেন।

Manual6 Ad Code

ওই দিন বহুপ্রতিক্ষিত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৌলভীবাজার পৌরসভা কার্যালয় ভবনে এ হামলা হয়। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর সংঘবদ্ধ একটি দল পৌরসভা ভবনে হামলা চালায় এমন চিত্র ধরা পড়ে সিসি ক্যামরায়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র ও সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলুর রহমান হামলার বিষয়ে বলেন, যে সময় হামলা হয় তখন আমরা কেউ পৌরসভায় ছিলাম না। ব্যস্ত ছিলাম সম্মেলন নিয়ে হঠাৎ শুনতে পাই পৌরসভায় কারা হামলা চালিয়েছে। সিসি ক্যামেরার ভিডিও ফোটেজ  থানায় হস্তান্ত করেছি। প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আশাকরি।

Manual3 Ad Code

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো. সুহেল আহম্মদ ভিডিও ফোটেজ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিডিওটি ভাইরাল হওয়াতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে দ্রুত চিহ্নিতদের আইনের আওতায় আনা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code