মৌলভীবাজার-৪: সপ্তমবারের মতো নির্বাচিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৪

মৌলভীবাজার-৪: সপ্তমবারের মতো নির্বাচিত উপাধ্যক্ষ আব্দুস শহীদ

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। এ আসনে ১৬০টি কেন্দ্রে মোট ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এ নিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুল মুহিত হাসানী মোমবাতি প্রতীক নিয়ে ৫ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

 

এছাড়াও ইসলামী এক্যজোট প্রার্থী মো.আনোয়ার হোসাইন মিনার প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬৮ ভোট।

Manual7 Ad Code

 

এ আসনে ১৬০টি কেন্দ্রে ৪লাখ ৫৯ হাজার ১০১জন ভোটারের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মধ্যে ৪হাজার ৭০ ভোট বাতিল বলে গণ্য হয়। শতকরা হিসেবে ভোটের হার ৪৯.৪৫ শতাংশ।

Manual3 Ad Code

 

সপ্তমবারের মতো নির্বাচিত হয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপাধ্যক্ষ আব্দুস শহিদ আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সকল জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code