ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ২৩, ২০১৭

ম্যানচেস্টারে কনসার্টে সন্ত্রাসী হামলায় নিহত ১৯

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে বিস্ফোরণের ঘটনাকে সন্দেহভাজন সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার রাতের ওই বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এতে বলা হয়, ‘এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন ৫০ জন। ভিন্ন কিছু পাওয়ার আগ পর্যন্ত আপাতদৃষ্টিতে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।’

বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে। তবে বিবিসি’র পক্ষ থেকে এখনও সূত্রের ওই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

২১ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কনসার্ট শেষে যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই বিকট আওয়াজে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌড়ে কনসার্ট ভেন্যু থেকে বেরিয়ে আসেন। তবে শিল্পী আরিয়ানা গ্রান্ডে অক্ষত রয়েছেন।

Manual5 Ad Code

এ ঘটনায় ম্যানচেস্টার অ্যারেনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

কনসার্টে অংশ নেওয়া একজন প্রত্যক্ষদর্শী ২২ বছরের মাজিদ খান। তিনি জানান, বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা সবাই এরিনা এলাকা ত্যাগ করার চেষ্টা করছিলাম।

ক্যাথেরিন ম্যাকফারলেন নামের আরেক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা বের হচ্ছিলাম। দরজার ডান পাশ পর্যন্ত যাওয়ার পরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সবাই চিৎকার করে উঠেন। বিস্ফোরণের আওয়াজ এতোটাই বেশি ছিল যে, যেন বুকের মধ্যে আপনি এটা অনুভব করছেন। সবাই দৌড়াচ্ছিল, চিৎকার করছিল এবং বের হওয়ার চেষ্টা করছিল।

বড় ধরনের কনসার্ট ভেন্যু হিসেবে ইউরোপজুড়ে বেশ জনপ্রিয় এই ম্যানচেস্টার অ্যারেনা। এখানে একসঙ্গে ২১ হাজার দর্শনার্থীর ধারণক্ষমতা রয়েছে।

Manual3 Ad Code

সূত্র : বিবিসি, আল জাজিরা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code