যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

Manual3 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভনে জাল ভিসা দিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মালেক খান নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

Manual4 Ad Code

বুধবার (৬ মে) দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার তিলক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মালেক খান ওই গ্রামের হরুপ খানের ছেলে।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও গ্রামের কামরুল মিয়াকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্য পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে প্রতারক চক্র। ব্যাংকের মাধ্যমে ও নগদে মোট ২৫ লাখ টাকা প্রদান করেন তিনি। টাকা নেওয়ার পর প্রতারকচক্র জাল ভিসা প্রদান করে। জালা ভিসার কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরৎ পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা করেন তিনি।

 

Manual2 Ad Code

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ভিসা প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।’

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code