যুক্তরাষ্ট্রে বাসকে ট্রেনের ধাক্কা : নিহত ৪

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

যুক্তরাষ্ট্রে বাসকে ট্রেনের ধাক্কা : নিহত ৪

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে মঙ্গলবার ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভাড়া করা বাসকে ধাক্কা দিলে অন্তত চারজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

Manual7 Ad Code

পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, ‘বর্তমানে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি বলেন, ভাড়া করা বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল। দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। পরে একজন মারা যায়। পত্রিকাটি আরো জানায়, বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে।

Manual5 Ad Code

প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেললাইনে আটকে যায়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code