যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের নিহত ২

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৬

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় সিলেটের নিহত ২

Manual7 Ad Code

download-3

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যুক্তরাষ্ট্রে মিশিগানের হ্যামট্রামিক শহরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।দুর্ঘটনায় রবিউল ও আশিষ নামের দুই যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ওমর নামের এক যুবক।

স্থানীয় সময় গত শনিবার রাত তিনটায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার (২৯ অক্টোবর) রাতে প্রাইভেট কার নিয়ে ঘুরতে বের হন তারা। এসময় বেপরোয়া গতিতে কার চালানো অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্বের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।

Manual5 Ad Code

নিহত দুজন সিলেটের গোলাপগঞ্জের কায়স্থগ্রামের রবিউল আলম (১৯) এবং সুনামগঞ্জের আশিষ দিবাকর পাল (২০)। এদের মধ্যে রবিউল মিশিগানের হ্যামট্রামিক সিটিতে এবং আশিষ মিশিগানের স্টার্লিং হাইটে বসবাস করতেন।

Manual2 Ad Code

আহত ওমর হাদী হ্যামট্রামিকের ক্যানিফোরের বাসিন্দা। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে।

Manual5 Ad Code

উল্লেখ্য, রবিউলের বাবা ও এক ভাই এর আগে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code