যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ২০১ জন নিহত

প্রকাশিত: ২:২৩ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ২০১ জন নিহত

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রেড ক্রিসেন্টের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

 

বিবিসি জানায়, ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র মোজতবা খালেদি বলেছেন যে, আজকের হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে।

 

খালেদি আরও বলেন, ৭৪৭ জন আহত হয়েছে এবং ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশ হামলার শিকার হয়েছে।

 

তিনি জানান, হামলার স্থানগুলোতে ২২০টির বেশি রেড ক্রিসেন্ট দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

 

Manual8 Ad Code

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগায়ী বলেছেন, তিনি এই মুহূর্তে নিশ্চিত করার অবস্থানে নেই যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ইরানের উচ্চপদস্থ নেতৃত্বের সদস্যরা নিরাপদে আছেন কি না।

 

Manual3 Ad Code

শনিবারের হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর এক কর্মকর্তা।

Manual6 Ad Code

 

তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে তিনটি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন।

 

ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়।

 

ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে আবারো হামলা চালানোর জন্য প্রস্তত আছে আইডিএফ।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code