যে কারণে নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

যে কারণে নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ

Manual6 Ad Code

জনশুন্য নবীগঞ্জ শহর।


নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে যে কোন তুচ্ছ বিষয় নিয়ে গোষ্টিগত দ্বন্দ্ব ও হতাহত থামছে না। সামান্য বিষয় নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে গ্রামবাসিরা।

 

সর্বশেষ সোমবার (৭ জুলাই) নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং আহত হন শতাধিক লোকজন। আহতদের মধ্যে কয়েকজনকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


।আরও পড়ুন


সংঘাতটির সূত্রপাত স্থানীয় দুজন গণমাধ্যমকর্মীর বিরোধ থেকে। পরে তা এলাকাভিত্তিক দুই সম্প্রদায়ের গোষ্টিগত দ্বন্দ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। সংঘর্ষচলাকালে শহরে বেশ ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

 

পরে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষ চলে প্রায় ২/৩ ঘন্টাব্যাপী। শহরের ১৪৪ ধারা জারি আজও জারি রয়েছে।

 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, এখনও কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

 

এদিকে মঙ্গলবার (৮ জুলাই) বিকাল সাড়ে ৫টা ৪০ মিনিটে সংঘর্ষে নিহত ফারুক মিয়া তালুকদারের জানাজার নামাজ তিমিরপুর প্রাইমারী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

 

নিহত ফারুক মিয়া (৪৫) উপজেলার পুর্ব তিমিরপুর গ্রামের আউয়াল মিয়ার পুত্র।

 

মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে- নবীগঞ্জ শহরের প্রধান সড়কগুলো ধ্বংসের স্তুপে পরিণত হয়েছে। দেখে মনে হয়, শহরটির ওপর দিয়ে বয়ে গেছে বড় ধরনের এক ঝড়। উপজেলা সদরের দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার পর এমন দৃশ্য দেখা গেছে শহরটিতে।

Manual1 Ad Code

 

দেখা যায়, চারপাশে থমথমে পরিবেশ। সকাল ১০টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে কয়েকজন ব্যবসায়ী সড়ক থেকে ভাঙা দোকানের ধ্বংসাবশেষ সরাচ্ছিলেন।

 

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছু দিন ধরে দৈনিক একটি পত্রিকার উপজেলা প্রতিনিধি আশাইদ আলী আশা ও হবিগঞ্জের স্থানীয় একটি পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদারের মধ্যে পেশাগত ও প্রেসক্লাব নিয়ে দ্ব›দ্ব চলছিল। এ নিয়ে ফেসবুকে লেখালেখি করছিলেন আশাইদ আলী আশা ও এ নিয়ে সেলিম তালুকদার তার পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।

Manual4 Ad Code

 

আশাইদ আলী আশাকে গত ৪ জুলাই নবীগঞ্জ উপজেলা সদরের মধ্যবাজারে একটি বিপণীবিতানের সামনে পেয়ে তিমিরপুর গ্রামের বাসিন্দা সেলিম তালুকদারের শ্যালক ফারছু তালুকদার কথা কাটাকাটি করে তার লোকজন আশাইদ আলীকে মারধর করেন। মূলত; এখান থেকেই সংঘর্ষের সূত্রপাত।

 

সোমবার বিকেলে উপজেলা সদরে মুখোমুখি হয় দুই পক্ষ। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। শতাধিক মানুষ আহত হন।

 

নবীগঞ্জ হাইস্কুলের সামনে মুদি ব্যবসায়ী রিন্টু দাশ বলেন, আমি গরীব মানুষ, ঐ ঘটনার সাথে জড়িত নই। তবু আমার ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।

Manual4 Ad Code

 

নিহত ফারুকের চাচা সাবেক পৌর কাউন্সিলর আলাউদ্দিন বলেন, এ সংঘর্ষে আমার ভাতিজা প্রাণ হারিয়েছে। এমন মৃত্যু কারও কাম্য নয়। সবাই একটু সংযত থাকলে হয়তো এ সংঘাত এড়ানো যেত।

 

নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও নবীগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ছাবির আহমেদ চৌধুরী বলেন, সংঘর্ষে নবীগঞ্জ শহরের দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। হাসপাতাল-ক্লিনিকও রক্ষা পায়নি।

 

সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক, ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সংঘর্ষে আহত রিমন মিয়া নামে একজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধী রয়েছেন। তার অবস্থা আশংকাজনক।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code